Ticker

6/recent/ticker-posts

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায় একমত হতে পারেনি: চীনের রাষ্ট্রদূত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায় একমত হতে পারেনি: চীনের রাষ্ট্রদূত

সিবিবি 24 ডেস্ক

প্রকাশিত : ১৯:১৩, ২৫ আগস্ট ২০২৫ | 

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায় একমত হতে পারেনি: চীনের রাষ্ট্রদূত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায় একমত হতে পারেনি: চীনের রাষ্ট্রদূত। ছবি: সংগৃহীত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায় একমত হতে পারেনি বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (২৫ আগস্ট) এ তথ্য জানান তিনি।

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের সামরিক জান্তার গণহত্যা ও নিপীড়নের শিকার হয়ে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। বর্তমানে কক্সবাজারসহ বিভিন্ন আশ্রয় শিবিরে বসবাস করছে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা। গত আট বছরে এ সঙ্কটের সমাধান তো হয়ইনি উল্টো নতুন করে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যাচ্ছে আরও রোহিঙ্গাদের। স্থানীয়দের পাশাপাশি রোহিঙ্গা সংকট এখন গোটা বাংলাদেশের জন্য বোঝা। পতিত সরকারের সঠিক কূটনৈতিক পদক্ষেপ এবং প্রতিবেশী বড় দেশগুলোর সহযোগিতার অভাবে রোহিঙ্গা সমস্যা জটিলতর হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।

রোহিঙ্গা সংকট সমাধানে চলতি বছর বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে অন্তর্বর্তী সরকার। এসব সম্মেলনের মাধ্যমে সমাধানের একটি পথ বেরিয়ে আসবে বলে আশা বিশ্লেষকদের।

প্রথম দিকে আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গাদের সহায়তা করলেও আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ও দাতা দেশগুলো ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছে। এতে চাপে পড়ছে বাংলাদেশের অর্থনীতিসহ সব খাতে। এ কারণে দ্রুত রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চান বিশ্লেষকরা।