দক্ষিণ চট্টগ্রামের প্রখ্যাত আলেমেদ্বীন আল্লামা শাহ মোহাম্মদ ইসহাক ছদর সাহেব (রা:) এর সাহেবজাদা মাহাবুবুর রহমান সওদাগরকে জড়িয়ে প্রকাশিত ভুঁয়া সংবাদের প্রতিবাদ
কক্সবাজার জেলার স্বনামধন্য ব্যবসায়ী মাহাবুবুর রহমান সওদাগরকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের 'DTN 24 ও টেকনাফ বুলেটিন' নামক ফেসবুক পেইজে মাদক ব্যবসা ও ইয়াবা পাচারসহ বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ প্রকাশের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন তিনি।
মাহাবুবুর রহমান সওদাগর দাবী করেন DTN 24 ও টেকনাফ বুলেটিনে প্রকাশিত সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। সংবাদে উল্লেখ করা বিভিন্ন তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
প্রকাশিত প্রতিবেদনে আমিন নামে যে ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে, তিনি বর্তমানে মাহাবুবুর রহমান সওদাগরের দোকানে চাকরি করেনা। আগে চাকরি করত প্রায় ১বছরের বেশি সময় ধরে তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এমনকি ওই ব্যক্তির সঙ্গে বর্তমানে তাঁর কোনো ধরনের ব্যবসায়িক, চাকরি সংক্রান্ত বা ব্যক্তিগত সম্পর্কও নেই। ফলে আমিনকে কেন্দ্র করে মাহাবুবুর রহমান সওদাগরকে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক।
সংবাদ প্রকাশের আগে ফারহাদ রহমান নামে এক ব্যক্তি ফোন করে কৌশলে অর্থ/চাঁদা দাবি করেছিলেন। কথিত ওই অর্থের দাবি পূরণ না করার পরই তাঁকে জড়িয়ে নৈতিবাচক সংবাদ প্রকাশ করা হয়েছে।
কোনো ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসার মতো গুরুতর অভিযোগ প্রকাশের আগে যথাযথ তথ্য-প্রমাণ যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া সাংবাদিকতার দায়িত্ব। এসব না করে একজন স্বনামধন্য ব্যবসায়ীকে জড়িয়ে এমন সংবাদ প্রকাশ তাঁর সামাজিক মর্যাদা ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা।
প্রকাশিত সংবাদটি প্রত্যাহার করে সঠিক তথ্য প্রকাশ এবং অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়ার জন্য DTN 24 ও টেকনাফ বুলেটিন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। অন্যথায় এ ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ###

একটি মন্তব্য পোস্ট করুন