
বিশেষ প্রতিনিধি,
আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত একাডেমি মেধা বৃত্তি পরীক্ষা।শিক্ষা অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে এ পরীক্ষা আয়োজন করা হচ্ছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা তাদের যোগ্যতা প্রদর্শনের সুযোগ পাবে।
পরীক্ষার সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে একাডেমির পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণ শুরু হয়েছে। ইতোমধ্যে পরীক্ষার্থীদের মাঝে স্কুল ভিত্তিক সিলেবাস বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
একাডেমি সূত্রে সোহেল মাহমুদ জানায়, এ বছর আগের তুলনায় বেশি সংখ্যক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে। শিক্ষার্থীদের সঠিকভাবে প্রস্তুত হওয়ার সুযোগ দিতে নির্ধারিত সময়ের আগেই সিলেবাস প্রকাশ ও বিতরণ করা হয়েছে।
অভিভাবক ও শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আগাম সিলেবাস পাওয়ার ফলে তারা আরও ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন।
একাডেমির প্রধান আনোয়ার হোসেন নয়ন জানান,
“আমাদের শিক্ষার্থীরা শুধু বইয়ের জ্ঞানেই নয়, বরং বাস্তব জীবনে জ্ঞান ও দক্ষতার প্রয়োগেও পারদর্শী হয়ে উঠুক—এটাই আমাদের লক্ষ্য। বৃত্তি পরীক্ষা সেই লক্ষ্যে একটি বড় পদক্ষেপ। আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য এ মেধা বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীরা নিজেদের মেধা, অধ্যবসায় ও অধ্যয়নশীলতা তুলে ধরার সুযোগ পাবে।
আমরা চাই প্রতিটি শিক্ষার্থী সমানভাবে সুযোগ পাক, তাই পরীক্ষার আয়োজনের ক্ষেত্রে স্বচ্ছতা ও ন্যায্যতাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। এই বৃত্তি শুধু শিক্ষার্থীর আত্মবিশ্বাস বাড়াবে না, বরং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে সাফল্যের ভিত্তি গড়ে দেবে


Social Plugin