Ticker

6/recent/ticker-posts

টেকনাফে শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাত বার্ষিকী পালন




বিশেষ প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বা‌র্ষিকী‌ উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরনের আয়োজন করেন দলীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার আনাস বিন মালেক জামে মসজিদের এ আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাত বার্ষিকী এ উপলক্ষে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। 


এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল বশরের নেতৃত্ব মিলাদ মাহফিল ও এতিমদের খাবার বিতরণ করা হয়েছে।  


এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন,আওয়ামীলীগ একটি নিষিদ্ধ সংগঠন। হঠাৎ করে একটি মসজিদে ব্যানার টাঙিয়ে তড়িঘড়ি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও র‍্যাবের একটি দল ঘটনাস্থলে গেলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যায়।


এদিকে টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকায় ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আজ শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি মার্কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুবের সভাপতিত্বে দোয়া মাহফিল ও শতাধিক মানুষের জন্য কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়। এছাড়া শাহ পরীর দ্বীপে নিমগাছের চারা রোপণ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের শাহ পরীর দ্বীপ সাংগঠনিক শাখার সাংস্কৃতিক বিষয় সম্পাদক রহিম উল্লাহ।


এ প্রসঙ্গে রহিম উল্লাহ বলেন, “আজ ১৫ আগস্ট। এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের একজন কর্মী হিসেবে আজকের এই শোকের দিনে বাড়ির আঙিনায় একটি নিমগাছের চারা রোপণ করেছি।”


এ প্রসঙ্গে সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব বলেন,১৫ আগস্ট এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের লোকজনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুসহ পরিবারের লোকজনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 


তবে টেকনাফ শাহ পরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবদুর রহমান ইবনে আমিন বলেন,' টেকনাফে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বড় বড় রাঘববোয়ালদের রেখে পুটিমাছ গ্রেফতার করছে। যা নাটক ছাড়া কিছু না। পাশাপাশি এ নিষিদ্ধ সংগঠনের নেতারা প্রকাশ্যে ঘুরাফেরা করলেও আইনশৃঙ্খলা বাহিনীর ভুমিকা নিরব ভুমিকা পালন করছে। এই ব্যর্থতা গণ-অভ্যুত্থানের নেতাদের জন্য হুমকি সরূপ।