টেকনাফে বন্ধু 'র এইডস প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।
নোমান হাশেমী-টেকনাফ
রবিবার (৮) ডিসেম্বর সকালে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কনফারেন্স রুমে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে এবং ইউএনএইচসিআর এর আর্থিক সহায়তা এইচআইভি / এইডস বিষয়ক সেমিনার আয়োজন করা হয়। উক্ত সেমিনারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রণয় রুদ্র প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী, রবিউল হোছাইন, মোঃ ইউনুস আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এছাড়া অন্যান্য মধো উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, উপজেলা সিভিল সোসাইটির প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধি, কমিউনিটি প্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ অন্যান্য অংশী জন উপস্থিত ছিলেন।
বন্ধু টেকনাফ সার্ভিস সেন্টার ম্যানেজার মোঃ জহিরুল ইসলাম এর সঞ্চালনায়, সভায় গ্লোবাল ও দেশীয় এইচআইভি বর্তমান পরিস্থিতি উপর প্রবন্ধ উপস্থাপন করেন। বন্ধু ইউএনএইচসিআর- প্রজেক্ট প্রোগ্রাম স্পেশালিষ্ট_ নাজমুল হক। উক্ত সভায় বক্তরা বলেন, বর্তমান এইচআইভি আক্রান্ত তথ্য বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যুবদের মধো আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হচ্ছে। এছাড়া বক্তারা বলেন টেকনাফ এবং উখিয়া এলাকায় রোহিঙ্গা জনগোষ্ঠী অবস্থানের কারণে এই এলাকা আরো বেশি ঝুঁকি পূর্ণ। এমনতাবস্থায় আমাদের সাধারণ মানুষ মধো এইচআইভি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এবং যারা আক্রান্ত তাদের শতভাগ চিকিৎসার আওতায় নিয়ে আসতে হবে। এক্ষেত্রে সরকার এবং এনজিও সংস্থার মধো সমন্বয় আরো গতিশীল জরুরি। পাশাপাশি ঝুঁকি পূর্ণ জনগোষ্ঠীর পুনবাস নিশ্চিত করাও জরুরি।


Social Plugin