এমপিকে রুবায়েত হোসাইনের প্রশ্ন- আপনি দায়িত্ব নেওয়ার পর টেকনাফের মানুষের জন্য এমন কোন তিনটি বড় সমস্যার স্থায়ী সমাধান করেছেন, যার ফল সাধারণ মানুষ আজ বাস্তবে পাচ্ছে?
এমপিকে রুবায়েত হোসাইনের প্রশ্ন- আপনি দায়িত্ব নেওয়ার পর টেকনাফের মানুষের জন্য এমন কোন তিনটি বড় সমস্যার স্থায়ী সমাধান করেছেন, যার ফল সাধারণ মানুষ আজ বাস্তবে পাচ্ছে?
আর-ও ৫টি প্রশ্ন যা ছিলো-
১. নির্বাচনের আগে সীমান্ত নিয়ে আপনার কঠোর বক্তব্য ছিল। কিন্তু নির্বাচনের পর সীমান্ত পরিস্থিতি নিয়ে জনগণের উদ্বেগ বাড়লেও আপনার প্রতিশ্রুতির বাস্তব ফলাফল কোথায়?
২. অপহরণের সাথে জড়িত ব্যক্তিরা আপনার হাত থেকে পুরুষ্কার নিচ্ছে জনসম্মুখে কিন্তু আপনি বলছেন তাদের সাথে খেলা হবে! তাদেরকে আদরে রেখে জনগণকে ভয়ে রেখে এই কেমন খেলা? তাদের বিরূদ্ধে আপনার আসল পদক্ষেপ কী?
৩. টেকনাফ পৌরসভার হাজার হাজার মানুষ দীর্ঘদিন ধরে নিরাপদ ও পর্যাপ্ত পানির সংকটে ভুগছে। এই সমস্যা নতুন নয়- বছরের পর বছর ধরে মানুষ একই কষ্টের কথা বলছে। ছাত্রসমাজ ও স্থানীয় সচেতন নাগরিকরা বিভিন্ন সময়ে এ বিষয়ে আন্দোলন, দাবি ও চাপ সৃষ্টি করেছে।
এ বিষয়ে আপনার লেখিত বাস্তব রোড ম্যাপ চাই।
৪. টেকনাফের ছাত্র ও সচেতন নাগরিকরা জনস্বার্থে কাজ করলেও তাদের সঙ্গে একটি কার্যকর সমন্বয় ব্যবস্থা কেন নেই? জনপ্রতিনিধি কি শুধু দলীয় নেতাকর্মীদের প্রতিনিধি, নাকি পুরো টেকনাফের?
৫. আপনার আশপাশে বা রাজনৈতিক প্রভাববলয়ে থাকা কারও বিরুদ্ধে গুরুতর অপরাধের বিশ্বাসযোগ্য অভিযোগ উঠলে আপনি কি দলীয় পরিচয়ের বাইরে গিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা সমর্থন করবেন?

একটি মন্তব্য পোস্ট করুন