টেকনাফে রাজনৈতিক বিরোধীদের লাইভ টকশোতে মুখোমুখি হওয়ার আহ্বান আব্দুর শুক্কুরের
টেকনাফ প্রতিনিধি: টেকনাফের রাজনৈতিক অঙ্গনে নিজের ও পরিবারের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে প্রকাশ্য আলোচনার আহ্বান জানিয়েছেন আব্দুর শুক্কুর। তিনি অভিযোগ থাকলে তা প্রমাণসহ জনগণের সামনে উপস্থাপনের আহ্বান জানিয়ে রাজনৈতিক বিরোধীদের সঙ্গে সরাসরি লাইভ টকশোতে মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ দিয়েছেন।
সোমবার এক বক্তব্যে আব্দুর শুক্কুর বলেন, তিনি এজাহার কোম্পানি পরিবারের সন্তান। তাঁর বাবা মরহুম এজাহার মিয়া কোম্পানি দীর্ঘ ২৫ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর দাবি, দীর্ঘ সময় জনপ্রতিনিধিত্ব করার পরও তাঁর বাবার বিরুদ্ধে অন্যায়ভাবে কারও ক্ষতি করার অভিযোগ প্রমাণিত হয়নি।
নিজের ভাই সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির প্রসঙ্গে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে নানা অভিযোগ উঠেছে। তবে অভিযোগ ও প্রমাণ এক বিষয় নয়। যেসব অভিযোগ প্রমাণিত নয়, সেগুলোকে চূড়ান্ত সত্য হিসেবে প্রচার না করে নিরপেক্ষ তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে সত্যতা যাচাইয়ের আহ্বান জানান তিনি।
আব্দুর শুক্কুর আরও বলেন, তাঁর ভাইয়ের বিরুদ্ধে টেকনাফের বাইরে বগুড়া, ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে যেগুলো মিথ্যা, ভিত্তিহীন বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ রয়েছে, সেগুলোর নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করা প্রয়োজন।
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে আব্দুর শুক্কুর বলেন, তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, জায়গা-জমি দখল, ভূমি সংক্রান্ত অনিয়ম কিংবা রাজনৈতিকভাবে মামলা-বাণিজ্যের কোনো অভিযোগ থাকলে তা প্রমাণসহ প্রকাশ্যে উপস্থাপন করা হোক।
এ সময় তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ বা ইঙ্গিত-ইশারা না করে সরাসরি আলোচনায় আসার আহ্বান জানাচ্ছেন তিনি
আব্অন্য কোনো নিরপেক্ষ অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি লাইভ টকশোর আয়োজন করে মুখোমুখি আলোচনার প্রস্তাব দেন।
তিনি জেলা বিএনপির অর্থ সম্পাদক আব্দুল্লাহ, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত, টেকনাফ পৌর জামায়াতের নেতা মোহাম্মদ ইসমাইলসহ তাঁর রাজনৈতিক বিরোধীদের আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান। আওয়ামী লীগের মধ্যেও যারা তাঁর বা তাঁর পরিবারের রাজনৈতিক বিরোধী, তাদেরও আলোচনায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে বলে জানান তিনি।
টেকনাফের মাদক, মানুষের জানমালের নিরাপত্তা, চাঁদাবাজি, জায়গা-জমি দখল ও অপহরণসহ বিভিন্ন বিষয়ে জনমনে থাকা প্রশ্নগুলোও প্রকাশ্য আলোচনায় আনার আহ্বান জানান আব্দুর শুক্কুর।
তিনি বলেন, কাউকে ব্যক্তিগতভাবে অপরাধী হিসেবে চিহ্নিত করা নয়; বরং যেকোনো অভিযোগের সুষ্ঠু তদন্ত, তথ্য-প্রমাণ যাচাই এবং প্রকৃত সত্য জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন।
বক্তব্যের শেষদিকে আব্দুর শুক্কুর বলেন, “অভিযোগ থাকলে করুন, প্রমাণ থাকলে দেখান, প্রশ্ন থাকলে সরাসরি করুন। আমি মুখোমুখি আলোচনার জন্য প্রস্তুত।”
এই বক্তব্য সম্পুর্ণ ভুক্তভোগীর নিজস্ব বক্তব্য, এতে কক্সবাজার বুলেটিন ২৪ কতৃপক্ষের কোন দায় নেই।

একটি মন্তব্য পোস্ট করুন