১৪ নম্বর ব্রিজে ডাকাতের ছুরিকাঘাতে আহত আরমানকে দেখতে হাসপাতালে নিরাপদ সীমান্ত আন্দোলনের প্রতিনিধিদল
টেকনাফ-কক্সবাজার সড়কের দমদমিয়া ১৪ নম্বর ব্রিজ এলাকায় ডাকাতদের হামলায় ছুরিকাঘাতে গুরুতর আহত আরমানের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান নিরাপদ সীমান্ত আন্দোলন টেকনাফ–উখিয়া-এর একটি প্রতিনিধিদল।
প্রতিনিধিদল আহত আরমানের সঙ্গে কথা বলেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ টেকনাফ-কক্সবাজার মহাসড়কে সংঘটিত সাম্প্রতিক ডাকাতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার, লুট হওয়া অর্থ উদ্ধার এবং মহাসড়কে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
উল্লেখ্য, গত ২ আগস্ট টেকনাফ-কক্সবাজার মহাসড়কের দমদমিয়া ১৪ নম্বর ব্রিজ এলাকায় একদল সশস্ত্র ডাকাত যাত্রীবাহী বাসে হামলা চালিয়ে বিকাশের কর্মীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ লুট করে। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে আরমান গুরুতর আহত হন এবং পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন