Ticker

{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

পৃষ্ঠাসমূহ

টেকনাফে র‌্যাবের অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, পাহাড়ে পালালো অপহরণকারীরা

প্রকাশঃ
অ+ অ-

অপহরণের তিন দিন পর মো. ইসমাইল (৫১) নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের সদস্যরা পাহাড়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


র‌্যাব-১৫ জানায়, গত ১৫ জুলাই সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লালপাহাড় এলাকার বাসিন্দা মো. ইসমাইলকে হ্নীলা ইউনিয়নের লেদাপাড়া এলাকা থেকে অপহরণ করা হয়। এ ঘটনায় তার বোন সমসু নাহার ১৬ জুলাই টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।


জিডির ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) গোয়েন্দা নজরদারি বাড়িয়ে অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টা ৫ মিনিটে হ্নীলা ইউনিয়নের শালবাগান রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ইসমাইলকে উদ্ধার করা হয়।


র‌্যাবের ভাষ্য, উদ্ধার হওয়া ইসমাইল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, অপহরণকারীরা তাকে গহীন পাহাড়ে আটকে রেখে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করছিল। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তার ওপর শারীরিক নির্যাতনও চালানো হয়।


উদ্ধারকৃত ইসমাইলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পলাতক অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

একটি মন্তব্য করুন

বিজ্ঞাপন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন