অপহরণ বন্ধের দাবিতে ঢাকা প্রেসক্লাবে আমরণ অনশনে টেকনাফের সাইফুল ইসলাম জিহাদী
টেকনাফে অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন শুরু করেছেন টেকনাফের সন্তান সাইফুল ইসলাম জিহাদী।
সাইফুল ইসলাম জিহাদী টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জাহাজপুরা এলাকার বাসিন্দা এবং বান্দরবান কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
জানা গেছে, টেকনাফের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে অপহরণ, মুক্তিপণ দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে পাহাড়ঘেরা সীমান্তবর্তী এলাকাগুলোতে অপহরণের ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে আসছে।
অপহরণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সাইফুল ইসলাম জিহাদী এ কর্মসূচি পালন করছেন।
তিনি বলেন, টেকনাফের মানুষ যেন আতঙ্কমুক্ত পরিবেশে চলাফেরা করতে পারে, সেই দাবিতেই তিনি এই আন্দোলনে নেমেছেন।
তার এই কর্মসূচির বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন