Ticker

{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

পৃষ্ঠাসমূহ

শাহ পরীর দ্বীপ জেটি দ্রুত সংস্কারের দাবি- সচেতন নাগরিক নজরুল ইসলাম।

প্রকাশঃ
অ+ অ-

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহ পরীর দ্বীপ জেটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ২০০৪ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) জেটিটি নির্মাণ করলেও এরপর থেকে উল্লেখযোগ্য কোনো সংস্কার হয়নি বলে জানা গেছে।


শাহ পরীর দ্বীপের সচেতন নাগরিক নজরুল ইসলাম বলেন, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জেটির রেলিং ভেঙে গেছে, বিভিন্ন অংশ ধসে পড়ছে এবং নাফ নদী থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের কারণে জেটির খুঁটির চারপাশের মাটি সরে গিয়ে এটি দেবে যাচ্ছে। এতে পর্যটক, স্থানীয় জেলে ও সাধারণ মানুষের চলাচল মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে।


তিনি আরও বলেন, জেটিটি নির্মাণের সময় যাত্রীদের জন্য বিশ্রামাগার, শৌচাগার, সিঁড়ি ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছিল। সেন্টমার্টিনগামী পর্যটক, স্থানীয় নৌযান চলাচল এবং সম্ভাব্য বাণিজ্যিক কার্যক্রমের সুবিধার জন্য এটি নির্মিত হলেও বর্তমানে অবকাঠামোর বেহাল অবস্থার কারণে সেই উদ্দেশ্য ব্যাহত হচ্ছে।


নজরুল ইসলাম জেটিটি দ্রুত সংস্কার, এর কার্যকর ব্যবহার নিশ্চিত করে সরকারের রাজস্ব বৃদ্ধি, পশু করিডোর চালু এবং শাহ পরীর দ্বীপ থেকে সেন্টমার্টিনে সি-ট্রাক চলাচলের অনুমতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

একটি মন্তব্য করুন

বিজ্ঞাপন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন