সাবরাংয়ে মুদি দোকানের আড়ালে মাদক বিক্রি, ধ্বংসের মুখে যুব সমাজ - এমন অভিযোগ আব্দুল আমিন নামে এক দোকানির বিরুদ্ধে।
বিশেষ প্রতিনিধি :
টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের খয়রাতি পাড়া এলাকায় একটি মুদি দোকানের আড়ালে প্রকাশ্যে মদ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এতে এলাকার কিশোর ও যুব সমাজ বিপথগামী হয়ে পড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, সাবরাং বড় মাদ্রাসার দক্ষিণ পাশে মন্ডলপাড়াস্থ খয়রাতি পাড়া এলাকায় আব্দুল আমিন নামের এক ব্যক্তির মুদি দোকান রয়েছে। দিনের বেলায় দোকানটি সাধারণ মুদি মালামাল বিক্রি করলেও রাত হলেই সেটি মাদক সেবন ও বিক্রির আড্ডাখানায় পরিণত হয়।
এলাকার একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "এখানে দিনে মুদি দোকান, আর রাতে মদের বার বসে। স্কুল-কলেজের ছেলেরাও এখানে আসা-যাওয়া করে। আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এ নিয়ে অনেকবার বলেছি কিন্তু কোনো কাজ হয়নি।
তারা আরও জানান, মাদকের সহজলভ্যতার কারণে এলাকায় চুরি, ছিনতাই ও সামাজিক অপরাধও বেড়ে গেছে।
তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, মাদক নির্মূলে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। কিন্তু এই দোকানের কারণে সেই উদ্যোগ ভেস্তে যাচ্ছে।
এ বিষয়ে অভিযুক্ত দোকানির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসী মাদক নির্মূলে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। কিন্তু এই একটি দোকানের কারণে সেই উদ্যোগ প্রশ্নবিদ্ধ হচ্ছে। তারা অবিলম্বে সরেজমিনে অভিযান চালিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন