Ticker

{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

পৃষ্ঠাসমূহ

টেকনাফের শাহপরীর দ্বীপে ১০০ পরিবারের মাঝে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ।

প্রকাশঃ
অ+ অ-


টানা অতিবৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের টেকনাফ উপজেলার উপকূলীয় শাহপরীরদ্বীপ এলাকায় সৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 


সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের ধারাবাহিকতায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে।


সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টায় শাহপরীরদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়ার সার্বিক দিকনির্দেশনায় আয়োজিত এ কর্মসূচির আওতায় এলাকার ১০০টি গরিব, দুঃস্থ ও পানিবন্দি পরিবারের হাতে বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।


জানা গেছে, সম্প্রতি টানা বর্ষণ, অতিবৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে টেকনাফের উপকূলীয় নিম্নাঞ্চলগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে শাহপরীরদ্বীপসহ আশপাশের এলাকার বহু পরিবার পানিবন্দি হয়ে পড়ে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। অনেক নিম্নআয়ের পরিবার খাদ্যসংকট ও মানবিক দুর্ভোগের মুখোমুখি হয়। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে বিজিবি দ্রুত মানবিক সহায়তা কার্যক্রম হাতে নেয়।


ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিজিবির সদস্যরা উপকারভোগীদের হাতে চাল, ডাল, তেলসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন। সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মধ্যে স্বস্তি ফিরে আসে। স্থানীয় বাসিন্দারা বিজিবির এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক বলে অভিহিত করেন এবং আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এবিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক বিজিবি মহাপরিচালকের এই ভিশন বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্যোগকালীন সময়ে অসহায়, দুঃস্থ ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিজিবি সবসময় প্রস্তুত রয়েছে। 


তিনি বলেন, দেশের মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।


বিজিবি সূত্র জানায়, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, জরুরি পরিস্থিতি ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাহিনীর অন্যতম দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই সীমান্তবর্তী জনপদের মানুষের কল্যাণে নিয়মিতভাবে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে বিজিবি।


স্থানীয়দের মতে, দুর্যোগের এই কঠিন সময়ে বিজিবির এমন উদ্যোগ শুধু খাদ্য সহায়তাই নয়, ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সাহস, আস্থা ও মানবিক সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়েছে। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন