পৃষ্ঠাসমূহ

Popular Posts

প্রতিষ্ঠার প্রথম বছরেই লেদা, আন নূর রহমানিয়া একাডেমির জেলা পর্যায়ে ট্যালেন্টপুল বৃত্তি

প্রকাশঃ
অ+ অ-
প্রথম বছরেই আন-নূর রহমানিয়া একাডেমির ৪টি জেলা বৃত্তি অর্জন

প্রতিষ্ঠার প্রথম বছরেই আন-নূর রহমানিয়া একাডেমি লেদা’র ৪টি জেলা বৃত্তি অর্জন

📍 কক্সবাজার | 🗓 ২০২৫

প্রতিষ্ঠার মাত্র প্রথম বছরেই শিক্ষাক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে আন-নূর রহমানিয়া একাডেমি, লেদা। দারুল মাকাম নুরানি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত কক্সবাজার জেলা ভিত্তিক “নুরানি মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫”-এ অংশগ্রহণ করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ২টি ট্যালেন্টফুল ও ২টি সাধারণ জেলা বৃত্তি অর্জন করে।

এই গৌরবময় অর্জনে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শাহেদুল হকআইয়ুব খাঁন ট্যালেন্টফুল বৃত্তি লাভ করে। পাশাপাশি মুহাম্মদ আজিজসালমান ফারসী সাধারণ বৃত্তি অর্জন করে মাদ্রাসার সুনাম বৃদ্ধি করেছে।

“এই অর্জন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক তত্ত্বাবধান এবং অভিভাবকদের সহযোগিতার ফল। আমরা কেবল ফলাফল নয়, বরং নৈতিক ও আদর্শবান মানুষ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”

— মাওলানা আব্দুর রহমান আরিফী, প্রিন্সিপাল

মাদ্রাসার এই সাফল্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভানুধ্যায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, এই অর্জনের মাধ্যমে আন-নূর রহমানিয়া একাডেমির প্রতি আস্থা আরও সুদৃঢ় হয়েছে।

একটি মন্তব্য করুন

বিজ্ঞাপন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন