Ticker

6/recent/ticker-posts

 বিএনপির বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কৃতি পুরুষ হ্নীলার মরহুম মাষ্টার জাকের হোসেন চৌধুরীর ৬ষ্ট মৃত্যু বার্ষিকী আজ।

ছৈয়দ করিম রনি
প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১:২০ অপরাহ্ন
আজ ২২ আগষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজনীতির সাথে সম্পৃক্ত বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কৃতি পুরুষ হ্নীলার মাস্টার মরহুম জাকের হোসেন চৌধুরীর ৬ষ্ট মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ব্যাপক কর্মসুচী হাতে নেওয়া হয়েছে। তিনি ২০১৯সালের ২২ আগষ্ট নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি ১৯৫৬ সালের ৬ই আগষ্ট পূর্ব সিকদার পাড়ার মরহুম হামিদুর রহমানের পরিবারে ২য় সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবন শেষে তিনি ফটিকছড়ির একটি হাইস্কুলে শিক্ষতার মাধ্যমে কর্ম জীবন শুরু করেন। এরপর হ্নীলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে ভূমিকা পালন করেন। পরে তিনি  উক্ত স্কুলে কিছুদিন শিক্ষকতা করেন। 
‎এরপর ১৯৭৭ সালে জিয়াউর রহমানের আমলে বাংলাদেশ জাতাীয়তাবাদী জাগো দল গঠিত হলে তিনি কক্সবাজার জেলার সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠিত হলে মাষ্টার জাকের হোসেন চৌধুরী কক্সবাজার জেলা বিএনপির প্রতিষ্ঠাতা  সহসভাপতি নির্বাচিত হন। এরপর এরশাদ সরকারের আমলের তিনি বৃহত্তর হ্নীলা ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হন। এরপর কর্ম দক্ষতা গুণে তিনি টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। তিনি  টেকনাফ উপজেলা ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি  হিসেবেও দায়িত্ব পালন করেন। 
‎আজ ২২আগষ্ট মাষ্টার মরহুম জাকের হোসেন চৌধুরীর ৬ষ্ট মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে হ্নীলা আল-ফালাহ একাডেমী মিলনায়তনে শোকসভা ও দোয়া মাহফিল উপলক্ষ্যে ব্যাপক কর্মসুচী গ্রহণ করা হয়েছে। এতে বিএনপি এবং অঙ্গ সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে মরহুমের সুযোগ্য সন্তান হ্নীলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মুরাদ হোসেন চৌধুরী নিশ্চিত করেছেন। ###